ঝটপট চকোলেট মাগ কেক




উপকরণ:

  • ময়দা: ৪ টেবিল চামচ

  • চিনি: ৩ টেবিল চামচ (স্বাদমতো)

  • কোকো পাউডার: ২ টেবিল চামচ

  • বেকিং পাউডার: ১/৪ চা চামচ

  • এক চিমটি লবণ

  • তরল দুধ: ৩ টেবিল চামচ

  • সয়াবিন তেল বা গলানো মাখন: ১ টেবিল চামচ

  • ভ্যানিলা এসেন্স: কয়েক ফোঁটা (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী: ১. প্রথমে একটি মাইক্রোওয়েভ সেফ মগ নিন। ২. মগের ভেতর সব শুকনো উপকরণ (ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ) দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৩. এবার এতে তরল দুধ, তেল এবং ভ্যানিলা এসেন্স যোগ করুন। একটি কাঁটাচামচ দিয়ে ততক্ষণ নাড়ুন যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়। ৪. মিশ্রণটি তৈরি হয়ে গেলে মগটি মাইক্রোওয়েভে দিন। ৫. সর্বোচ্চ পাওয়ারে মাত্র ১ মিনিট ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট বেক করুন। (কেকটি ফুলে উঠলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন)। ৬. নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। ওপরে চকলেট সস বা এক স্কুপ আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।

 

মন্তব্যসমূহ